
দ্য সাইন অফ ফোর : পণ্ডিচেরি লজের বিয়োগান্তক কাহিনি
০৫. পণ্ডিচেরি লজের বিয়োগান্তক কাহিনি নৈশ অ্যাডভেঞ্চারে শেষ পর্বে পৌঁছোলাম রাত এগারোটা নাগাদ। বিরাট শহরের সাৎসেঁতে কুয়াশা ফেলে এসেছি পেছনে, আকাশ এখানে পরিষ্কার, রাত্রি অতি মনোহর। উষ্ণ পশ্চিমে হাওয়ার টানে ভারী মেঘগুলো মন্থর গতিতে ভেসে…








