সম্পর্ক

সম্পর্ক

চব্বিশ মাস ধরে নীপা যেভাবে আজকের দিনটির কথা ভেবে এসেছে, তার সঙ্গে কিছুই তেমন মিলছে না। ঘরের সাদা দেয়ালে একটা দাগ, সম্ভবত মশা মারতে গিয়ে চেপ্টে দেওয়া হয়েছিল, মুখ থুবড়ে-পড়া ডানাভাঙা, মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দুর্ঘটনাকবলিত…
সেন্ট জোনাথনের ছেলে

সেন্ট জোনাথনের ছেলে

‘তুমি বলবে সোনাইমুড়ীতে বিরাট চারতলা বাড়ি আছে আমাদের।’ ‘চারতলা?’ ‘ইয়েস। চারতলা বাড়ি। বাড়ির সামনে বিরাট উঠান, বড় একটি লোহার গেট পেরিয়ে উঠানে ঢুকতে হয়। বাড়ির পেছনে পুকুর আছে দুটি, শান-বাঁধানো ঘাট। চারপাশে সুপুরি বাগান, আম-জাম-কাঁঠাল…
উড়াল-জীবন

উড়াল-জীবন

গুলি লাগার পরও মাটিতে লুটিয়েপড়া বকটা জলাভূমির কাদালো জমিন ঘষটে, হাঁচড়ে-পাঁচড়ে পালানোর ব্যর্থ চেষ্টা করে। এতে ক্ষিপ্ত শিকারি দৌড়ে পাখিটাকে ধরে ফেলে। তারপর ধারাল ছুরি দিয়ে ঘ্যাঁচ ঘ্যাঁচ শব্দে ওর ডানাদুটো কেটে দেয়। মুহূর্তে তাজা…
আঁধারে মিশে গেছে আর সব

আঁধারে মিশে গেছে আর সব

পাদটীকাবাসা থেকে বেরোতেই ইলশেগুঁড়ি। অফিসে এসেই গতকালের রেখে যাওয়া দুটি ফাইল দেখেন আজাদ রহমান। তিনটে চেকে সই করে কফিতে চুমুক দিচ্ছেন। তখন সকাল সাড়ে দশটা হবে – কাকে যেন ফোনে মেলাতে বললেন পিএকে। মোবাইল বেজে…
রিমঝিম মাংসবিতান

রিমঝিম মাংসবিতান

রিমা-তরিক সদ্যবিবাহিত দম্পতি। নানা বিষয়ে তাদের অদ্ভুত মিল। এই মিলই হয়তো তাদের সম্পর্কটাকে সংসারে গড়িয়েছে। তবে সংসারের ব্যঞ্জনে একটু লবণ যেমন প্রয়োজন, তেমনি অমিলও দরকার পড়ে হয়তো কিছু। তাই আমরা দেখি দুজনের মধ্যে কিছু ব্যবধান…
অপ্রেম

অপ্রেম

যখন মেঘলা আকাশ ঝকঝকে দুপুরকে ঝুপ করে ধূসর করে ফেলে, তখন খুব উত্তম-সুচিত্রার কথা মনে হয়। আরো স্পষ্ট করে বলতে গেলে ঠিক উত্তম-সুচিত্রা নয়, মনটা আসলে খুব নস্টালজিয়ায় ছেয়ে যায়। এখন থেকে বিশ-পঁচিশ বছর আগে…
শাঁখ-মাজা ডানা

শাঁখ-মাজা ডানা

শিহাবের এবারেরটা নিয়ে তৃতীয়বারের মতো কক্সবাজার যাওয়া। সে প্রথমবার এসেছিল তার বিয়ের পরপর। নতুন বউকে নিয়ে। সেই জার্নির প্রথম পর্বটা ছিল সারারাত ট্রেনে। ঢাকা-চট্টগ্রাম। পরে পাবলিক বাসে। তবে ব্যক্তিগত কারে আসা-যাওয়ার দলে সে কোনোদিন পড়েনি।…
না-স্বপ্ন না-স্মৃতির সারাজীবন

না-স্বপ্ন না-স্মৃতির সারাজীবন

এক জানালা দিয়ে তাকালে অনেক দূর অবধি দেখা যায় – দূরের বিমানবন্দর কি বায়ুযানের ওঠানামা। কাচের জানালাঘেরা দশতলার ঘর আমার পদধারীর জন্য। আগে এই ঘরে যার স্থান ছিল, তার জারগায় এখন আমি। উচ্চপদস্থ কর্মকর্তা প্রতিষ্ঠানের…
সহচর

সহচর

বাস থেকে নেমে আসাদ অ্যাভিনিউ ধরে পা চালাতে দমকা বাতাসে সে বৃষ্টির গন্ধ পেল। সেন্ট জোসেফ স্কুলের সামনের ফুটপাতে পৌঁছতেই বড় বড় দুটো ঠান্ডা ফোঁটা কপালে আর চশমার ডান কাচে থেবড়ে বসতে জামিল জোরে পা…
কথা স্বর্ণলতার

কথা স্বর্ণলতার

সকাল থেকেই নগেন পালের মনটা রসে টইটম্বুর হয়ে আছে। বাড়িতে আজ উৎসব। নাতি বিশুর বউভাত আজ। কাল সন্ধেবেলা নতুন বউ নিয়ে ফিরেছে বিশু। সাতসকালে সেই নাতিকে তাই হাতের নাগালে পেয়ে নগেনের খানিক ফিচলেমি করার সাধ…
আরও গল্প