আবদুল আজিজের জয় বাংলা

আবদুল আজিজের জয় বাংলা

আবদুল আজিজের মনটা ভালোই থাকে না। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার এই অবস্থা। মনটা সব সময় খারাপ। সারাক্ষণ বিষণ্ণ হয়ে থাকে। উদাস হয়ে গ্রামের এদিক-ওদিক ঘুরে বেড়ায়। মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নেয়। চৌধুরীবাড়ির ছোট চৌধুরী সিরাজ…
রঙের অক্ষরের ছবি

রঙের অক্ষরের ছবি

সামাদিনের কাছে দূর-দূরান্তের পথ মানে বুনোফুলের গন্ধ। সেই পথে হাঁটলে গন্ধের ছবি আঁকা যায়। নিজের জীবনযাপনকে ও এভাবে সাজিয়ে নিয়েছে। যখন-তখন বেরিয়ে পড়ে বাড়ি থেকে। চলে যায় দূরে কোথাও। বন্ধুদের বলে, এভাবে আনন্দে দিন কাটাই।…
স্বস্তি

স্বস্তি

সবকিছু বড় বেশি আকস্মিক হয়ে গেল। কিংবা সেটাও ঠিক নয়। কারণ এরকমই তো হবার কথা ছিল মনে হয়। সেই কত বছর ধরে একটু একটু করে আশাভঙ্গ, বিশ্বাসভঙ্গ, কারণে-অকারণে চতুরতা, কথার প্যাঁচ, দুটো দেশের ভেতরে প্রায়…
শাঁখ-মাজা ডানা

শাঁখ-মাজা ডানা

শিহাবের এবারেরটা নিয়ে তৃতীয়বারের মতো কক্সবাজার যাওয়া। সে প্রথমবার এসেছিল তার বিয়ের পরপর। নতুন বউকে নিয়ে। সেই জার্নির প্রথম পর্বটা ছিল সারারাত ট্রেনে। ঢাকা-চট্টগ্রাম। পরে পাবলিক বাসে। তবে ব্যক্তিগত কারে আসা-যাওয়ার দলে সে কোনোদিন পড়েনি।…
না-স্বপ্ন না-স্মৃতির সারাজীবন

না-স্বপ্ন না-স্মৃতির সারাজীবন

এক. জানালা দিয়ে তাকালে অনেক দূর অবধি দেখা যায় – দূরের বিমানবন্দর কি বায়ুযানের ওঠানামা। কাচের জানালাঘেরা দশতলার ঘর আমার পদধারীর জন্য। আগে এই ঘরে যার স্থান ছিল, তার জারগায় এখন আমি। উচ্চপদস্থ কর্মকর্তা প্রতিষ্ঠানের…
সহচর

সহচর

বাস থেকে নেমে আসাদ অ্যাভিনিউ ধরে পা চালাতে দমকা বাতাসে সে বৃষ্টির গন্ধ পেল। সেন্ট জোসেফ স্কুলের সামনের ফুটপাতে পৌঁছতেই বড় বড় দুটো ঠান্ডা ফোঁটা কপালে আর চশমার ডান কাচে থেবড়ে বসতে জামিল জোরে পা…
চিত্রাঙ্গদা নয় কেউ

চিত্রাঙ্গদা নয় কেউ

এই যে দুটি ছোট্ট বলের মতো মাংসপি- দেখছো, এগুলোই তোমার ওভারি। তোমার শরীরে মেয়েদের হরমোন এস্ট্রোজেন আর প্রজেস্টারোন বানাতো এগুলো। অর্থাৎ এই ছোট্ট বল দুটিই প্রধানত তোমাকে এতো বছর ধরে মেয়ে করে রেখেছিল। সন্তান তৈরির…
হিসাব

হিসাব

দুবাই থেকে ছ-সাত ঘণ্টা উড়ে ফ্রাঙ্কফুর্ট নেমে ট্যাক্সিতে হোটেলে যেতে যেতে ড. তানজিম হাসানের মনে হলো, এরকম বিষণ্ণ শহর সে কখনো দেখেনি। ফেব্রুয়ারি মাস শেষের পথে, কিন্তু শীত প্রচণ্ড । সকাল থেকে তুষার ঝরেছে। এখন…
দ্বিতীয় প্রত্যাখ্যান আখ্যান

দ্বিতীয় প্রত্যাখ্যান আখ্যান

প্রথম দেখায় পছন্দ করার মতো ছেলে নয় আরেফিন। বরং দ্বিতীয়বার ফিরে না তাকানোর মতো যথেষ্ট কারণ আছে। তবে সে যখন কথা বলে, তার কথার বুদ্ধিদীপ্ত ধারে আর সূক্ষ্ম রসিকতার চালে চমকাতে হয়। বেশিরভাগ সময়। কাজেই…
এক নৈরাশ্যবাদীর নেপথ্যে

এক নৈরাশ্যবাদীর নেপথ্যে

আরো একটি আত্মহত্যার বিবরণ শুনে অফিস ছাড়ার আগে সংকেত মুখার্জির মনে পড়ছিল ট্রেনে তার পকেটমারি হওয়ার কথা। এভাবেই সে যখন এর আগেও অফিস কলিগ বাপ্পার বড়দির একমাত্র মেয়ের আত্মহত্যার বিবরণ শুনেছিল, সেদিনও হাত-পা অবশ হয়ে…
আরও গল্প