
স্বপ্নে-দেখা ঘরদুয়ার
পুকুর, মরাই, সবজি-বাগান, জংলা ডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি। তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ, নিকিয়ে-নেওয়া উঠোনখানি রোদ্দুরে টান্-টান্। ধান খুঁটে খায় চারটে চড়ুই, দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। বেড়ালটা আড়মোড়া ভাঙছে; কুকুরটা…








