গার্লফ্রেন্ডের বিয়ে

গার্লফ্রেন্ডের বিয়ে

সামনে কেয়ামত; বাসায় আমার
বিয়ে নিয়ে আলোচনা চলছে !’

‘আলহামদুলিল্লাহ । অনেক দিন ধরে বিয়া খাই না; তোমার বিয়া খামু ।’
‘বিয়ে খাবা না; থাপড়া খাবা ! লজ্জা করে না তোমার— জিএফএর বিয়ে খেতে চাও?’

‘পুরুষ মানুষের আবার লজ্জা কীসের?’

‘চুপ থাকো ! আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না । তুমি এক্ষুনি গিয়ে তোমার বাবাকে বিয়ের কথা বল ।’
বয়ফ্রেন্ড দুরুদুরু বুকে পাঁশের রুমে বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল— ‘বাবা, আমি বিয়ে করব !’
‘তোর সাথের সবাই বিবিএ শেষ করে এমবিএ করার চিন্তা করছে আর তুই করছিস বিএ অনার্স করার চিন্তা? তোরে তো জুতা খুলে মৌজা দিয়ে পিডানো উচিৎ ! যা সামনে থেকে ।’

বাবার কাছে ভয়ঙ্কর ঝাড়ি খেয়ে আবার গার্লফ্রেন্ডকে কল দিল— ‘জান বাবাকে বিয়ের কথা বলছি । উনি বাঘের মতো হুঙ্কার দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে ।’

‘তোমার মত ভোন্দা মার্কা ছেলেকে দিয়ে কিচ্ছু হবে না; আমি আসতেছি তোমার বাসায় । তোমার বাবা-মাকে সব বুঝিয়ে বলব ।’

— বলে গার্লফেন্ড ফোন কেটে তার মিরপুরের বাসা থেকে যাত্রাবাড়ী তে
বয়ফ্রেন্ডের বাসায় রওয়ানা দিল ।

… এরপর দিন যায়, মাস যায়, বছর
যায়— কিন্তু গার্লফ্রেন্ড আর আসে না । কারণ সে ঢাকা শহরের বিখ্যাত জ্যামে আটকা পড়েছে !

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত

➤