খেয়া

খেয়া

নোটিফিকেশনে নামটা দেখেই কৌতূহলী হয়ে উঠেছিল ইমরান। মেঘলা আকাশ নামের একটি মেয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। বাস্তব জীবনে এমন কাব্যিক নামের কোনো মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব তো দূরের কথা, পরিচয়ও নেই, রাস্তাঘাটে – অফিসে-আদালতে –…
হাহাকার

হাহাকার

আমাদের পাড়ায় একটা কাক ওড়াউড়ি করে। সারাদিন ‘কা-কা-কা’ রবে গোটা পাড়া মাতিয়ে রাখে। আজ হয়েছে কী, খুব আনন্দেই ছিল সে। পাশের চামারবেড়ার ডিহিতে মিঞা পিরের মাজারে গতরাতে ওরস ছিল। সেইসঙ্গে বিফ-বিরিয়ানির ভূরিভোজ। আজ সারাদিন সেই…
শূন্যের কারবার

শূন্যের কারবার

এ্যাই এ্যাই … তেড়ে এলেন সিরাজ মিয়া আমাদের দিকে। সিরাজ মিয়ার তাড়ায় আমরা চারজনে দরজা ঠেলে বাইরে এসে দাঁড়াই। হাসি। কিন্তু সিরাজ মিয়ার চোখেমুখে ক্রোধ। ঘরটার মধ্যে হাঁটছে আর ফুঁসছে। রুমটার মধ্যে দুটো খাট। পুবের…
একটু যদি খোলা আকাশ

একটু যদি খোলা আকাশ

পা ফেলতে থাকি। উদ্ভ্রান্ত পথিকের ইচ্ছেমাফিক দৃষ্টি কিংবা দৃষ্টির বিভ্রম নিয়ে থানার ঘাটে গাভীর দুধ চায়ে চুকচুক করতে থাকি। একটা প্রশ্ন মন থেকে কিছুতেই তাড়ানো যাচ্ছে না। কাল রাতে আমি কি স্বপ্ন দেখেছিলাম? স্বপ্ন, নাকি…
গন্তব্য

গন্তব্য

খুব ভোরে ঘুম ভাঙে অর্পিতার। যৌবনের পুরনো আলস্য একেবারে ঝেড়েমুছে বিদায় করেছে গত এক দশক আগে। গৃহকর্মী এক মগ ঈষদুষ্ণ জলে লেবুর রস মিশিয়ে টেবিলে রেখেছে, এইটুকু পান করে বারান্দায় এসে দাঁড়ায়। বড় মনোরম হেমন্তের…
ঠগিবাজ তৈফুর

ঠগিবাজ তৈফুর

হোটেল দিলশাদে এসে প্রথমে মনে পড়ল সারাতুনের কথা, সে ব্যাংক কর্মকর্তা, ভালো পরামর্শক হতে পারে। তারপর কালবিলম্ব না করে ছুটবে মেয়েকে আনতে কুমারখালি। হোটেল দিলশাদ তার পছন্দের হোটেল কারণ এখানে নিজের মতো বাস করতে পারে…
দেবমানব

দেবমানব

কয়েক মাস ধরেই বদরুল্লাহর আঁধারপ্রীতি জন্মেছিল। সেই প্রেমে সাড়া দিয়েই হয়তো ভাগের অটোরিকশা থেকে নেমে তাঁর বাসা পর্যন্ত হেঁটে আসার পথে অর্ধেকের কাছাকাছি সরকারি আলোকস্তম্ভ নষ্ট। কাজেই একবার রাস্তার এপার আরেকবার ওপার করে অন্ধকার বাতির…
যতিচিহ্নের খোঁজে

যতিচিহ্নের খোঁজে

মেয়েটা তার বাঁ-ভ্রু খানিকটা কাঁপিয়ে চোখটা বাইরে আকাশের দিকে ফেরালে যে-দৃশ্যটার জন্ম হয় তার ব্যাখ্যা হাবিব দিতে পারে না; অনুভব করে, বুকের মধ্যে একটা হাহাকার জাতীয় স্বরহীন শব্দ হয় – খানিকটা উত্তেজনাও একে বলা যায়।…
খোয়ানোর উৎসবে

খোয়ানোর উৎসবে

থমথমে বাড়িটাতে কান পাতলে সামান্য বিরতিতে ঢেউ আছড়ে পড়ার শব্দ। উঠোনের শেষপ্রান্তে বেড়ার পাঁচিলটা বাইরের দিকে নুয়ে পড়েছে। হয়তো কঞ্চিগুলোর দুর্বলতা নয়তো বাঁধনের তারে জং ধরে পড়েছে ছিঁড়ে। পাঁচিলটা উঠিয়ে ঠিক করার তাগিদ নেই কারো…
লকডাউনের পর

লকডাউনের পর

আমরা ভুলে গিয়েছিলাম এই শহর যে শুধু মানুষের নয়। চারশো বছরের প্রাচীন এই শহরকে তিলে তিলে করে তোলা হয় মেগাশহর। একশ চৌত্রিশ বর্গমাইলের এই মহানগরীকে ভরিয়ে তোলা হয়েছিল মানুষে মানুষে। যেদিকেই চোখ যেত কেবল মানুষ…