আঁধারে আলোর যাত্রী

আঁধারে আলোর যাত্রী

সাইকেল চালাচ্ছেন তাজউদ্দীন। নবাবপুর রোডে একটা ঘোড়াগাড়ির পেছনে পড়েছেন তিনি। ঘোড়াগাড়িটাকে ক্রস করতে পারছেন না। বিপরীত দিক থেকেও গাড়িঘোড়া আসছে। রিকশা আসছে। বসন্তকাল। সন্ধ্যার পরে দখিনা বাতাস বইতে শুরু করেছে। এই সময় সাইকেল চালাতে বড়…
মানুষ প্রথম খাবারের কথা বলে

মানুষ প্রথম খাবারের কথা বলে

হাড্ডি ঠাটে চামড়ার পাতলা খোসা প্যাঁচানো না থাকলে বুড়োকে কিছুতেই প্রাণী মনে হতো না। কোলবাঁকা এই কাঠামোর চোয়াল চিমসে, মাথায় চুলের নামে আছে উসকোখুসকো আগাছা, দুই চোখের কোয়া ঘোলা, তক্ষকের পেটের মতো খরখরে ছবি মিলিয়ে…
টোবা

টোবা

মরার কাজটা মানুষ একা সারে – ডেডবডি হয়ে গেলে পাঁচজন জ্যান্তর দরকার। শবের পক্ষে শ্মশানে চুপচাপ হাজির হওয়া একাকী অসম্ভব। অ্যাডভোকেট নিত্যগোপাল দাঁ-এর মা গত হলেন! রাত দশটাতে শ্মশানে হাজির জনাবিশ। বড় ছেলের সংসারে অন্ন…
আসলে আমরা সবাই শ্লেভ

আসলে আমরা সবাই শ্লেভ

তুমি জানো কেন তোমাকে এখানে এনেছি? না। তোমার পেছনে দেখো একটা মাটির ঘর। মাটির ঘর? এখানে আমি জন্মেছি, এই মাটির বাড়িতে। বিল ঘুরে দাঁড়ায়, তারপর হাঁটা শুরু করে। আমিও পেছন পেছন হাঁটি। দুজনকে বিকেল ঘিরে…
কুমোর-চাক

কুমোর-চাক

ছড়ছড়-ফরফর-খরখর। এখানে দাঁড়ানোর পর থেকেই হারাধনকে বিরক্ত করে চলেছে অযাচিত-অপরিচিত সব শব্দগুচ্ছ। যে-বটতলায় দাঁড়ালে পুরো আকাশ আর নদী চোখের মণিকোঠায় আশ্রয় নেয়, মনে হচ্ছে, সেখানেই শব্দের উৎস; নদী থেকে হাওয়া এসে দোল খাচ্ছে গোলগাল লেজওয়ালা…
ঝুমঝুমির কথা

ঝুমঝুমির কথা

এখনো কি পাঁচিল তুলছ? তুমি বলেছিলে, বাড়িতে পাঁচিল নেই তো সম্মানও নেই। পাড়ার লোকজন হেলাফেলা করে। ফালটুস ভাবে। এই তো সেদিন নীলুদা ঢুকে পড়ল। বলল, আমার গাড়িটা খোলা জায়গায় রাখলাম। লক্ষ রাখিস। চ্যাংড়াগুলো নতুন গাড়ি…
দুজন ভীরু ও একজন সাহসীর গল্প

দুজন ভীরু ও একজন সাহসীর গল্প

রাস্তাটা হঠাৎ যেন দৌড় দিয়ে এসে ঢুকেছে এখানে, এখন চারিদিক অন্যরকম দেখাচ্ছে। গাড়ির ভিড় নেই, যান্ত্রিক শব্দ আর মানুষের স্বরের কোলাহল শোনা যাচ্ছে না। ডিজেল, অকটেনের কড়া গন্ধে ভিজে যাচ্ছে না লাংস, বিদ্যুচ্চমকের মতো গাড়ির…
খেলাধুলা

খেলাধুলা

দোতলার টু/ বি-র শামত্মা, চারতলার ফোর/ এ-র কণা ও ফোর/ ডি-র টক্কা ওরফে শিবলি আর ছয়তলার সিক্স/ সি-র মৌ এই সকাল সাড়ে দশটায় শূন্য ফ্ল্যাটটাকে ভরিয়ে রেখেছে। আজ কার পালা কে জানে! মনে হচ্ছে মৌর।…
চাঁদের ক্ষত

চাঁদের ক্ষত

ঢ্যাঙা, উদখুলে চেহারার লোকটা দোকানে ফিরে আসতেই ক্যাশবাক্স থেকে মালকিন বলল ললিতকে, যান এবার।… পূজা দ্যান গিয়া… জুতা, গঙ্গাজলের বোতলটা থাউক এখানে… ফিরে এসে চা-ফা খাবেন তো এখানে? ললিত মুখুজ্জে তদ্গত। খালি পায়ে বেরিয়ে এসে…
দেশ দেশের হয়ে ভাববে ২ যৌনতা

দেশ দেশের হয়ে ভাববে ২ যৌনতা

অমৃত ছোট এই মফস্সল শহরে বসবাসের জীবনে, স্বেচ্ছাবসরের পঞ্চান্ন বছর বয়সে পৌঁছে ঘরটুকু তার পৃথিবী হয়ে উঠেছে। বিগত তিন বছর হলো স্ত্রী রণিতা ব্লাড ক্যানসারে মারা গেছে। অবসর জীবনের শুরু থেকে তার একা থাকার নিয়তি…