এই আমি নই আমি

এই আমি নই আমি

আজ তেত্রিশ দিন হলো আমি ফেসবুকে ‘ফারহা সিমি’ নামে একটি অ্যাকাউন্ট খুলেছি। ‘ফারহা’ বা ‘সিমি’, কোনো নামেই আমি কাউকে চিনি না। তবে এটা জানি যে, এই নামগুলো শোনা যায় এর-ওর মুখে। তাই হয়তো কোনো কথোপকথনের…
পঞ্চাশ বছর পরে সবলসিংহপুরে

পঞ্চাশ বছর পরে সবলসিংহপুরে

অন্তরের তাগিদটা ঘণ্টাখানেক আগেই হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছে ফজলকে। যাত্রীছাউনিতে অপেক্ষা। সঙ্গে আছে পঞ্চাশোর্ধ্ব দূরসম্পর্কের ভাগনা সামাদ। একটি ডেকোরেটর সংস্থার ম্যানেজার। পাশাপাশি গ্রামে বাড়ি। প্রায়ই ঢাকা থেকে দেশে ফেরে। সব পথঘাট চেনা, তাই তাকে সঙ্গে…
শ্মশানবন্ধু

শ্মশানবন্ধু

সহসা চারপাশের শব্দগুলো থমকে দাঁড়ায়। কতগুলো পরিচিত-অপরিচিত মুখাবয়বের অন্তহীন পুতুলনাচ মুখ থুবড়ে পড়ে; শব্দহীন। কালো ভূতের মতো ঠ্যাং-ওলা ক্যামেরাকটি হঠাৎ স্থির হয়ে যায়; মাথার ওপর চুন-সুড়কির ছাদ ফুঁড়ে যে-রংচটা ফ্যানটা ঘরঘর শব্দে অবিরাম ঘুরছিল একটু…
মোনাজাত

মোনাজাত

মাতালের কান্ড, পাগলের খেয়াল, বজ্জাত ছেলেপিলের বাঁদরামি – সবরকম ভাবা হয়ে গেলে বোঝা গেল আওয়াজটা আসলে কান্নার। কেউ গলা ফাটিয়ে তারস্বরে সুর করে কাঁদছে। পুরুষের গলা। কতকটা বাঁধপুল বাজারের কাদেরের মতো শুনতে। এশার নামাজের পর…
এখন তোমার যেমন দরকার

এখন তোমার যেমন দরকার

সকালেই অ্যাডটা চোখে পড়ে। পত্রিকার দুটো পাতা ওলটাতেই সে বুক চিতিয়ে দাঁড়ায়, কিন্তু লুবনা তাতে থিতু হতে পারে না। তার ওপর নজরের একটু ছোঁয়া দিয়ে এগিয়ে যেতে হয়। মনোযোগের জোয়ারি জলে তারে আর ডোবানো হয়…
খুন

খুন

এ-অঞ্চলে খুন কিংবা গুম নতুন কিছু নয়। মাঝেমাঝেই ঘটে এমন ঘটনা। অধিকাংশ ক্ষেত্রে চরের জমিজমা ও পারিবারিক রেষারেষি নিয়ে বিরোধ হয়। বিরোধ গড়িয়ে যায় হত্যাকাণ্ড পর্যন্ত। হত্যাকাণ্ড হলে পুলিশের পকেট ভারী হয়। তারা দায়ী ব্যক্তিকে…
ইও নলো সো

ইও নলো সো

কয়েকদিন ধরে ব্যাপারটা হয়ে আসছিল। ও আমাকে সহ্য করতে পারত না। আমার জায়গায় ওর দেশের এক ছেলেকে ঢোকানোর জন্য শেফ নাশা আমার ওপর বেপরোয়া হয়ে উঠেছিল। আমার কাজে-কর্মে সামান্য ভুল হলে ওটাই বড় করে মালিকের…
মন-সংক্রান্তি

মন-সংক্রান্তি

নাহার এমনিতেই সুন্দরী। অফিসে যাওয়ার সময় হালকা সাজলে চোখ ফেরানো কঠিন। সকালে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে ড্রয়িংরুমে ঢোকে। ড্রয়িংরুমে নিবিড়মনে পত্রিকা পড়ছে খালেদ। হাতে সিগারেট। মুখে আর নাকে ধোঁয়ার কুণ্ডলি। নাহারকে দেখে পত্রিকা থেকে…
চিহ্নহীন

চিহ্নহীন

সূর্যটা তখন সমস্ত আকাশ পারাপার করে পশ্চিমে ঢলে পড়েছে। কোথা থেকে একটা প্রবল বাতাস এসে দুলিয়ে দিলো তার ঘাড়ের কাছে ঘামে লেপ্টে থাকা উদ্দাম চুলগুলোকে। চল্লিশ ফুট উঁচু বাঁশের ঝোলার ওপর দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে শাজাহান…
সেদিন আকাশে পূর্ণিমা ছিল না

সেদিন আকাশে পূর্ণিমা ছিল না

সাবের রাতে আর বাড়ি ফিরলো না। আমরা সবাই খুব উদ্বিগ্ন। বাবা চিন্তিত। মা ডুকরে কাঁদতে লাগলেন। আমি সবার বড়। ঢাকা মেডিক্যাল কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি। মন শক্ত ও কঠিন না হলে ডাক্তার হওয়া যায় না।…