
প্রজেক্টের কারেন্ট
প্রতিদিন এই জায়গার পরিবর্তন খেয়াল করে নান্না। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার গা ঘেঁষে সাইনবোর্ড। হলুদ কালিতে কালো জমিনে লেখা নির্মাণাধীন ১৩৫ কেভি ভোল্ট উপবিদ্যুৎ বিতরণ কেন্দ্র। নিচে জানান আছে কাদের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে, কত টাকার প্রকল্প।…






